টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার হিন্নাইপাড়া ও ফটিকজানীর গ্রামে পৌলী নদীতে শনিবার সকাল থেকে ভাঙন শুরু হয়েছে। এতে করে হুমকির মুখে পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পৌলী রেলসেতু।
পৌলী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোখলেছ আলী, আওয়ামী লীগের নেতা সুলতান মাহমুদ ও ব্যবসায়ী আলাউদ্দিন জানান, পৌলী নদীতে শনিবার সকাল থেকে ভাঙন শুরু হয়েছে। ফলে পৌলী রেলসেতু মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এছাড়া নদী সংলগ্ন দোকানপাট ও কিছু বাড়িঘর হুমকিতে রয়েছে।
এলেঙ্গা পৌরসভা মেয়র শাফি খান জানান, অপরিকল্পিতভাবে পৌলী নদী খনন ও বালু উত্তেলনের কারণে এ ভাঙন দেখা দিয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছিল । জেলা প্রশাসক খান মো. নূরুল আমীন বলেন, পৌলী রেলসেতু রক্ষার্থে আমাদের যা করা দরকার আমরা তাই করবো।
ইত্তেফাক/ আরকেজি