আইভরিকোস্টে আবিদজান বিমানবন্দরের কাছাকাছি সমুদ্র সৈকতে কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত হয়েছে। বিমানটি ১০ জন আরোহী নিয়ে বিমানটি সমুদ্র সৈকতে ধসে পড়ে।
নিহত ৪ জন মোলদোভার নাগরিক, আহত ৬ জনের মধ্যে চারজন ফরাসি ও বাকি দুইজন মলদোভার। স্থানীয় সংবাদমাধ্যম আইভরি মাতিন জানিয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার পরে একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে জানা যায়নি সেই ব্যক্তি বিমানের ক্রু মেম্বার কি না।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময়ে ভারীবর্ষণ, ঝড় ও বজ্রপাত হচ্ছিল। ইউক্রেনে নির্মিত আন্তোনোভ বিমানটি ফরাসি সেনাবাহিনী জঙ্গিবাদ বিরোধী অভিযান ‘অপারেশন বারখানে’তে ব্যবহারের জন্য ভাড়া করেছিল। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির