সিটি ব্যাংকের সহায়তায় ঢাবির ব্যবসায় অনুষদের শিক্ষক লাউঞ্জ সংস্কার

সিটি ব্যাংকের আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষক লাউঞ্জ সংস্কার করা হয়েছে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান সংস্কারায়িত এই লাউঞ্জের উদ্ধোধন করেন। 
 
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক  ও  সিইও সোহেল  আর. কে.  হুসেইন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষক লাউঞ্জ সংস্কারে আর্থিক সহায়তা করার জন্য সিটি ব্যাংক কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরণের কাজে সিটি ব্যাংককে সব সময় স্বাগত। আশা করবো- সিটি ব্যাংকের সঙ্গে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আরো বাড়বে।’ 
IMG0
সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও  সিইও সোহেল  আর. কে. হুসেইন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামান্য হলেও অবদান রাখতে পেরে আমরা গর্বিত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা অংশগ্রহণ করতে ইচ্ছুক ।’
 
এ সময় সিটি ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিশেষ ক্রেডিট কার্ড, হোম লোন, কার লোন, কম সুদে ব্যাংকিং সেবা দেয়ার বিভিন্ন পরিকল্পনার কথা জানান।
 
ইত্তেফাক/ইউবি