যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধু দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ছিল। তিনি সুখী, সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধু দেশের প্রতি যে ত্যাগ,পরিশ্রম করেছেন ছাত্রলীগের কর্মীদের তা করতে হবে। আগামী নির্বাচনে বিজয়ী না হওয়া পর্যন্ত ছাত্রলীগ ঘরে ফিরবেনা।
শনিবার নাটোরের সিংড়া উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক বুলবুল আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেমস, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি