ময়মনসিংহের ফুলপুরে নদীতে ডুবে নায়িম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের রতন মিয়ার পুত্র। রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার পয়ারি ইউনিয়নের পয়ারি গ্রামের খড়িয়া নদীতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, শিশুটি সকালে অভিভাবকদের অগোচরে বাড়ির পাশের খড়িয়া নদীর ঘাটে যায়। তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে নদীর ঘাটের কাঁদা-পানিতে পড়ে থাকতে দেখা যায়।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এমআর