মেয়ের জন্মদিনে ডিজনিল্যান্ডে সানি

 
মেয়ের দ্বিতীয় জন্মদিন পালন করতে ডিজনিল্যান্ড গিয়েছেন সানি-ড্যানিয়েল দম্পতি। মেয়ের সব স্বপ্ন পূরণ হোক, মা হিসেবে এটাই একমাত্র চাহিদা বলিউডের ‘বেবি ডল’ খ্যাত সানির।
 
ডিজনিল্যান্ডের সামনে থেকে ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেছেন সানি। ক্যাপশনে লিখেছেন, ‘নিশার জন্মদিনে ডিজনিতে। যেখানে সব স্বপ্ন সত্যি হয়।’
 
চলতি বছরের জুলাই মাসে মহারাষ্ট্রের লাতুর থেকে ২১ মাস বয়সী শিশু কন্যাকে দত্তক নিয়েছিলেন সানি ও ড্যানিয়েল দম্পতি। তাঁরা মেয়ের নাম রাখেন নিশা।
 
ইত্তেফাক/এমআর