রৌমারীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচের উদ্বোধন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব গোলাম হোসেন (এম.পি) স্মৃতি নৌকা বাইচ  প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার কর্তিমারী নৌকাঘাট এলাকায়  ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা উদ্বোধন করা হয়।
 
প্রথম দিনে নৌকা বাইচ প্রতিযোগিতায় ইজলামারীর হাওয়ারতরীকে পরাজিত করে ঝালেরচরের হযরত শাহ্জালাল (রহ.) বিজয়ী হয় ও বামনেরচরের মামা ভাগিনাকে পরাজিত করে যাদুরচরের ভাই ভাই নৌকা বিজয়ী হয়।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ২৮ কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন, বিশেষ অতিথি, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান বঙ্গবাসী, রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শফিউল আলমসহ অন্যরা।
 
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব গোলাম হোসেন (এম.পি) স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা চারদিনব্যাপী অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রায় ৬০টি বাইচের নৌকা অংশগ্রহণ করবে। ১০ রাউন্ড খেলা শেষে আগামী মঙ্গলবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
 
ইত্তেফাক/এমাআই