সবুজবাগ থেকে বিদেশ ফেরত দুই জেএমবি গ্রেফতার

রাজধানীর সবুজবাগ এলাকা থেকে বিদেশ ফেরত দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। আজ রবিবার তাদের আটক করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
 
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগে বিশেষ অভিযান চালিয়ে জঙ্গিবাদী কার্যক্রমে জড়িত ওই দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়। 
 
ইত্তেফাক/এমআই