রাজধানীর সায়েদাবাদ এলাকায় দুই বাসের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম মফিজুল ওরফে লিটন (৪৮)। আজ রবিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, যাএাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় দুইটি বাসের চাপায় গুরুতর আহত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় লিটনকে। পরে দুপুর আড়াইটায় মারা যান তিনি।
হাসপাতাল ক্যাম্প পুলিশ এস আই বাচ্চু মিয়া এর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, লিটনের পিতার নাম মনিরুল ইসলাম। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।
ইত্তেফাক/এমআই