গাজীপুরে বিল থেকে অজ্ঞাত এক যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের টান কড্ডা এলাকায় বিল থেকে লাশটি উদ্ধার হয়।
জয়দেবপুর থানার ভোগড়া ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, বিলের পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। পরে দুপুর একটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, যুবকের পরনে ধূসর ফুল প্যান্ট ও খয়েরি টি শার্ট রয়েছে। তার গলায়, কপালে ও মুখে আঘাতে চিহ্ন রয়েছে।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা দুই-তিন দিন আগে শ্বাসরোধে তাকে হত্যার পর লাশ বিলের পানিতে ফেলে গেছে।
ইত্তেফাক/কেকে