জেলার সুবর্ণচরে গণধর্ষণের শিকার ছয় সন্তানের জননী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। এক সপ্তাহ চিকিত্সা শেষে গতকাল সোমবার বিকালে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে তাকে রিলিজ দেয়া হয়। হাসপাতালের আবাসিক চিকিসত্সক সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম জানান, ওই নারীর শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য থাকায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।
এর আগে জেলা প্রশাসক তন্ময় দাস হাসপাতালে নির্যাতিতার সঙ্গে দেখা করেন। জেলা প্রশাসকের কাছে ওই নারী বাড়িতে ফিরে যাবার পর নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে। জেলা প্রশাসক নিরাপত্তার আশ্বাস দেন এবং প্রয়োজনে বাড়িতে পুলিশ টহলের ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেন ।