রাজধানীতে স্বামীর ছুরিতে নারী বিক্রয়কর্মী নিহত

রাজধানীর মোহাম্মদপুরে একটি একটি কাপড়ের দোকানের নারী বিক্রয়কর্মীকে ছুরি মেরে হত্যা করেছেন তার স্বামী। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজিয়া সুলতানা রোডে ‘নব্য’ নামের দোকানে এই হত্যাকাণ্ড ঘটে। 
 
নিহতের নাম জেসমিন আক্তার টুম্পা (২৭)। তার স্বামীর নাম সবুজ। সবুজকে গ্রেফতারে পুলিশের একাধিক টিক অভিযান শুরু করেছে। স্বামীর সঙ্গে টুম্পার অনেকদিন ধরে কোন সম্পর্ক নেই। দোকানটিতে মেয়েদের থ্রি পিস বিক্রি করা হয়। 
 
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন মীর ইত্তেফাককে জানান, এক যুবক দোকানে ঢুকে টুম্পার সাথে তর্কে জড়ান। এক পর্যায়ে টুম্পাকে ছুরি মেরে পালিয়ে যান। এসময় টুম্পার এক সহকর্মী রাস্তায় বেরিয়ে চিত্কার করলে আশপাশের লোকজন ছুটে এসে টুম্পাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। 
 
ওসি বলেন, পরে আমরা তদন্তে গিয়ে জানতে পারি হত্যাকারী ওই যুবক টুম্পার স্বামী সবুজ। তাকে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে। স্বামীর পরিচয় সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।
 
ইত্তেফাক/এমআই