ইসলামিক স্টেট গ্রুপের বিরূদ্ধে অভিযান জোরদার করতে সোমবার সরকারি বাহিনীকে তেল সমৃদ্ধ কিরকুক প্রদেশে প্রবেশের নির্দেশ দিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আবাদি। জাতীয় আল-ইরাকিয়া টিভি চ্যানেল এ খবর জানায়।
খবরে বলা হয়, কিরকুকের বিভিন্ন এলাকায় ইরাকের কাউন্টার টেররিজম সার্ভিস, ফেডারেল পুলিশ বাহিনী ও নবম সাঁজোয়া ডিভিশন মোতায়েন করা হয়েছে। আল-ইরাকিয়া টিভি জানায়, কোনো ধরণের বাধা ছাড়াই এ সেনা মোতায়েন প্রক্রিয়া সহজভাবে চলে। প্রায় তিন বছর আগে কুর্দি মিলিশিয়ারা সুনির্দিষ্ট কিছু এলাকার নিয়ন্ত্রণ নেয়ায় তাদের উপস্থিতির কারণে কিরকুক পরিস্থিতি জটিল হয়। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু