কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।  নিহতরা হলেন, উপজেলার জয়চন্ডি ইউনিয়নের পাঁচপির গ্রামের মৃত মকবুল আলীর ছেলে সৈয়দ আলী (২২) ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে মিছির আলী (১৫)।
 
সোমবার সকালে কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের পাঁচপির গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
 
জানা যায়, সোমবার সকালে তারা অন্যান্য শ্রমিকদের সঙ্গে উপজেলার শমসেরনগর শাহীন কলেজের কাছে একটি ৪ তালা ভবনে নির্মাণ কাজ করছিলো। পরে মিছির আলী বিদ্যুৎবাহিত একটি কাঁচা বাঁশে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়, তাকে উদ্ধারে সৈয়দ আলী এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। উভয় কে দ্রুত কুলাউড়া উপজেলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
 
ইত্তেফাক/এমআর