মুন্সীগঞ্জ: মিরকাদিম নৌবন্দর থেকে মুন্সীগঞ্জ লঞ্চঘাট পর্যন্ত চার কিলোমিটার অংশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ধলেশ্বরী নদীর মিরকাদিম অংশের অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান শুরু হয়। বিআইডব্লিউটিএ-এর উপপরিচালক শহিদুল্লাহ জানান, দুদিন ধরে এই উচ্ছেদ অভিযান চলবে। চার কিলোমিটার এলাকায় প্রায় ২শ অবৈধ স্থাপনা আছে। প্রথম দিনে মিরকাদিম বন্দর এলাকায় দুটি ভবনসহ ১০টি স্থাপনা অপসারণ করা হয়েছে। বিআইডব্লিউটিএ জানায়, অবৈধ স্থাপনার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু অবৈধ স্থাপনা না সরানোয় এখন অভিযান চালানো হচ্ছে —ইত্তেফাক