চতুর্থ ভারতীয় হিসেবে মাদাম তুসোয় বরুণ ধাওয়ান

মহাত্মা গান্ধি, নরেন্দ্র মোদী, অমিতাভ বচ্চনের পর চতুর্থ ভারতীয় হিসেবে মাদাম তুসো ওয়াক্স মিউজিয়ামে স্থান পাচ্ছেন  বরুণ ধাওয়ান। 
 
হংকং-এর মাদাম তুসো ওয়াক্স মিউজিয়ামে বসতে চলেছে বরুণ ধাওয়ানের মূর্তি। মাদাম তুসো হংকং-এ চতুর্থ ভারতীয় হিসেবে স্থান পাচ্ছেন তিনি।  পাঁচ বছর হয়েছে বলিউডে পা রেখেছেন তিনি। কিন্তু একের পর এক হিট তাকে এই অল্প সময়ের মধ্যেই পৌঁছে দিল মাদাম তুসোয়।
 
মাদাম তুসো হংকং-এক অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এ কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই তার মাপ নিয়ে গিয়েছেন বিশ্ববিখ্যাত এই ওয়াক্স মিউজিয়ামের একটি প্রতিনিধি দল। নিজের উত্তেজনা চেপে রাখতে পারেননি বরুণও। টুইটারে জানিয়েছেন এ কথা। ২০১৮-র প্রথম দিকে বরুণ ধাওয়ানের মোমের মূর্তি উন্মোচন করা হবে। সবচেয়ে কমবয়সী ভারতীয় হিসেবে মাদাম তুসোয় স্থান পাবেন তিনি।
 
ইত্তেফাক/ইউবি