হাসপাতালের ট্যাপ থেকে বোতলে পানি ভরার সময় একটি জ্যান্ত সাপ বের হয়ে এসেছে। ভারতের জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলা হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে পড়েছে।
এক রোগীর বাবা তার ছেলের জন্য হাসপাতালের ট্যাপ থেকে বোতলে পানি ভরতে যান। পানি ভরার এক পর্যায়ে তিনি দেখেন বোতলে একটি সাপ এসে ঢুকেছে। বিষয়টি তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।
ওই রোগীর বাবা জানান, হাসপাতালের ট্যাপ থেকে পানি ভরতে গিয়েছিলাম। হঠাৎ দেখি বোতলের মধ্যে একটি জ্যান্ত সাপ।
হাসপাতাল সুপার ডা. বিজয় জানান, আন্ডারগ্রাউন্ড পাইপ ট্যাংকের সঙ্গে যুক্ত করা আছে। সেখান থেকেই সাপ আসতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ইত্তেফাক/ইউবি