ভারতে ভবন ধসে নিহত ৬

ভারতের দক্ষিণাঞ্চলীয় একটি এপার্টমেন্টে সোমবার গ্যাস ট্যাঙ্ক বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছে। পুলিশ এএফপিকে একথা জানায়।
 
পুলিশ জানায়, ব্যাঙ্গালোর শহরের উপকণ্ঠে অবস্থিত একটি জনবহুল এলাকার ওই দুই তলা ভবনে রান্নার গ্যাস ট্যাংক বিস্ফোরণের ফলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। 
 
লাশগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় উদ্ধার কর্মীরা তিন-বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।
 
ইত্তেফাক/রেজা