অসুস্থ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে গেলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
সোমবার সন্ধ্যায় তিনি বুদ্ধদেব ভট্টাচার্যর কলকাতার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে যান তিনি। বেশ কিছু সময় ছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য স্ত্রী মীরা ভট্টাচার্যর সঙ্গেও কথা বলেন মমতা।
পরে বাড়ির বাইরে সাংবাদিকদের মমতা বলেন, বুদ্ধদেববাবু অসুস্থ। উনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমি সব রকম সহায়তা করতে চেয়েছি। তবে উনি বাড়িতেই চিকিৎসা করাতে চান। প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। উনি সুস্থ হয়ে উঠুন, এটাই আমি চাই।
এর আগে গত শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টেলিফোন করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। দ্রুত আরোগ্য কামনা করেন।
ইত্তেফাক/ইউবি