দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুলনা মহানগর ও জেলা জাতীয় পার্টি-জেপি অভিনন্দন জানিয়েছে। সোমবার সকালে নগরীর দৌলতপুর নতুন রাস্তা মোড়ে এক জরুরি সভার মাধ্যমে প্রধানমন্ত্রীকে পার্টিও পক্ষ থেকে এ অভিনন্দন জানানো হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর জেপির সহ-সভাপতি চৌধুরী হাবিবুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় পার্টির ভাইস প্রেসিডেন্ট শরীফ শফিকুল হামিদ চন্দন বলেন, আমাদের স্বপ্নের সেতুতে আগামী নভেম্বরে বসবে দ্বিতীয় স্প্যান, জানুয়ারিতে বসবে গার্ডার। এ পদ্মা সেতু চালু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান ও উন্নয়নের দ্বার খুলে যাবে।
বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মোহাম্মদ মোশারেফ হোসেন হাওলাদার, শহিদুজ্জামান, ডা. এমএন আলম সিদ্দিকী, বাগেরহাট জেলা জেপির আহ্বায়ক অ্যাডভোকেট শহিদ, মহানগর মহিলা পার্টির আহ্বায়ক আয়েশা বেগম মালা, শারমিন আকতার ইতি, সুমি বেগম, মুক্তা বেগম, পারভীন আক্তার, বীথি, হায়দার আলী , মোল্লা শহিদুল, এম এ মজিদ প্রমুখ ।
ইত্তেফাক/আরকেজি