ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মেঘনায় ইলিশ ধরার নিষেধাজ্ঞা অমান্য করায় ৩ জেলেকে ভ্রাম্যমান আদালত কারাদন্ডাদেশ দিয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ ইকবাল হোসেন এ সাজা দেন।
গতকাল সোমবার বিকালে অরুয়াইলের মেঘনায় ইলিশ ধরার সময় তিন জেলেকে মাছ ও পাঁচ হাজার মিটার কারেন্ট জালসহ আটক করে এ কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত।
আটককৃত ৩ জেলের দুইজনের বাড়ি ভৈরব উপজেলায়, একজনের বাড়ি সরাইলে। তাদের নাম জানা যায়নি।
ইত্তেফাক/নূহু