ভারতে পাচারের সময় বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে মঙ্গলবার সকালে ১৮ পিস সোনার বার সহ শ্রবন বিশ্বাস (৫২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
আটককৃত ভারতীয় ওই নাগরিকের বাড়ি সেদেশের বনগাঁ থানার চড়ুই গাছি গ্রামে। তার পিতার নাম ধীরেন্দ্র নাথ বিশ্বাস।
৪৯ বিজিবি'র কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে ঘিবা সীমান্ত থেকে ওই সোনা চোরাকারবারিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৮ পিস সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার বারের ওজন দুই কেজি একশ' গ্রাম। যার বাজার মূল্য ৮৬ লাখ টাকা বলে বিজিবি জানান। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/জামান