ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর গ্রামে মঙ্গলবার সকালে পুকুরের পানিতে ডুবে রাব্বি খান (২২) নামে এক মোবাইল ব্যবসায়ী মারা গেছেন।
রাব্বি খান ওই গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে। তিনি ভাঙ্গা বাজারের মোবাইল ব্যবসায়ী ছিলেন।
জানা গেছে, সকালে গোসল করতে পুকুরে নামলে পানিতে ডুবে যায় তিনি। পুকুরে তল্লাশির কয়েকঘণ্টা পর স্থানীয় জনতা রাব্বি খানের মৃতদেহ উদ্ধার করে।
ইত্তেফাক/জামান