ইয়েমেনের মধ্যাঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপের প্রশিক্ষণ শিবিরে মার্কিন বিমান হামলায় এ জঙ্গি গ্রুপের অসংখ্য সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। মার্কিন সামরিক বাহিনী সোমবার এ কথা জানিয়েছে। সংঘাতময় দেশটিতে এটি এ ধরণের প্রথম বিমান হামলা।
IMG0
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মিত্ররা এই প্রথমবারের মতো আইএসের অবস্থান লক্ষ্য করে অভিযান চালানোর ঘোষণা দিল। মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনে আল-বাইদা প্রদেশে আইএসের দু’টি প্রশিক্ষণ শিবিরে মার্কিন বাহিনীর এক বিমান হামলায় এ জঙ্গি গোষ্ঠীর অসংখ্য সদস্য নিহত হয়েছে।
IMG1
আইএসের নতুন যোদ্ধাদের প্রশিক্ষণের কার্যক্রম ভণ্ডুল করে দিতেই তারা এ অভিযান চালায়। বিবৃতিতে আরো বলা হয়, ওইসব শিবিরে একে-৪৭, মেশিন গান, রকেট চালিত গ্রেনেডের মাধ্যমে সন্ত্রাসী হামলা চালানোর জন্যে জঙ্গিদের প্রশিক্ষণ দিত আইএস।
ইত্তেফাক/সেতু