২৮ অগস্ট শুরু হয়েছিল কৌন বনেগা ক্রোড়পতির নবম সিজন। শুরুর এপিসোড থেকেই চড়া টিআরপি বিগ বি’র এই গেম শো-এর। ছিল ভরপুর চমকও। সিজনে প্রথম কোটিপতি হয়েছেন জামশেদপুরের বাঙালি অনামিকা মজুমদার। এ ছাড়া বহু সেলিব্রিটি অতিথিও এসেছেন এবারের সিজনে।
খেলার নিয়মে বিশেষ কোনও পরিবর্তন না হলেও, এবার শো-এর গতি অনেকটাই বাড়ানো হয়েছে। জ্যাকপট প্রশ্নের অর্থমূল্য বাড়িয়ে করা হয়েছে সাত কোটি টাকা। সব মিলিয়ে অমিতাভের কৌন বনেগা ক্রোড়পতি কিন্তু দর্শকদের ‘হট ফেভারিট’। কিন্তু এই অনুষ্ঠান আর বেশিদিন চলবে না।
সূত্র জানিয়েছে, কৌন বনেগা ক্রোড়পতি সিজন ৯-এর শেষ এপিসোড আগামী ২৩ অক্টোবর।
২৩ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ওই চ্যানেলে শুরু হবে দু’টি নতুন ধারাবাহিক। স্পটবয়-এর খবর অনুযায়ী ওই স্লটে শুরু হবে বিতর্কিত ধারাবাহিক ‘পহেরেদার পিয়া কি’র সিকুয়েল ‘রিসতে লিখেঙ্গে হাম নয়ে’। এর পর দেখানো হবে অভিনেতা জায়েদ খানের নতুন টিভি শো ‘হাসিল’ এবং‘এক দিওয়ানা থা’। আনন্দবাজার।
ইত্তেফাক/ রেজা