রোহিঙ্গাদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকার চেক ওয়ান ব্যাংকের

মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকার চেক দিয়েছে ওয়ান ব্যাংক।
 
সোমবার (১৬ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই চেক প্রদান করেন ব্যাংকের পরিচালক কাজী রুকুনউদ্দিন আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. ফখরুল আলম। 
 
সম্প্রতি মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় সাড়ে ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশের সীমান্ত দিয়ে কক্সবাজারে এসে আশ্রয় নেয়। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দিয়ে তাদের সাহায্য করে যাচ্ছে।
 
ইত্তেফাক/এমআই