না চাইলে সরকার জোর করে প্যারোল দিতে পারে না :আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্যারোলে মুক্তি চাইতে হয়, সরকার কাউকে জোর করে প্যারোলে মুক্তি দিতে পারে না। গতকাল সোমবার সচিবালয়ে আইনমন্ত্রী একথা বলেন।

সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রী ও বিএনপির পক্ষ থেকে পাল্টাপাল্টি বক্তব্য আসে। সরকারের একাধিক মন্ত্রী বলেন, যৌক্তিক কারণ দেখিয়ে আবেদন করা হলে বিষয়টি বিবেচনা করা হবে। তবে বিএনপি নেতৃবৃন্দ বলেন, প্যারোলে মুক্তি চাওয়ার বিষয়টি খালেদা জিয়ার একান্ত বিষয়। প্রসঙ্গত, খালেদা জিয়া দুর্নীতির দুটি মামলায় ১৭ বছরের দণ্ডপ্রাপ্ত হয়ে এক বছরের বেশি সময় ধরে কারাগারে আছেন