ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ক্যাশবিহীন ডিজিটাল পেমেন্ট সার্ভিস ইউপের যাত্রা শুরু হয়েছে।
মঙ্গলবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে ইউপের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ ই আব্দুল মুহাইমেন। ইউপের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহার করে যেকোনো সময় যেকোনো স্থান থেকে ক্যাশবিহীন ডিজিটাল পেমেন্ট সম্ভবপর হবে।
বাংলাদেশে এই প্রথম সর্বোচ্চ আর্থিক নিরাপত্তা নিশ্চিতকল্পে সর্বাধুনিক ও নির্ভরযোগ্য ব্লকচেইন ও কিউ আর কোড এর মাধ্যমে ইউপে থেকে লেনদেন করা যাবে। ইউপের মাধ্যমে পেমেণ্টের ক্ষেত্রে ক্যাশ অর্থ বহন করতে হবে না। স্মার্ট মোবাইল ফোনোকে ডিজিটাল ওয়ালেট হিসাবে ব্যবহার করে অথবা ইন্টারনেট সংযুক্ত ব্যক্তিগত কমপিউটার ব্যবহার করে ইউপে গ্রাহকবৃন্দ তাদের ইউসিবি অ্যাকাউন্ট থেকে সকল প্রকার ব্যাংকিং লেনদেন সম্পন্ন করতে পারবেন। ইউপের মাধ্যমে সকল প্রকার ভোক্তা, কর্পোরেট ও সরকারী পেমেন্ট প্রদান করা যাবে। অনুষ্ঠানে ইউসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি