রামগঞ্জে বিএনপির ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

 
রামগঞ্জে বিএনপির ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূইয়া ও সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু বহিষ্কৃত নেতাদের আবেদনের ভিত্তিতে দীর্ঘ ৯ বছর পর মঙ্গলবার সকালে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।
 
দলের বৃহত্তর স্বার্থে রামগঞ্জ উপজেলার পৌর বিএনপির সিনিয়র সহ-সভপতি ও সাবেক মেয়র হানিফ পাটওয়ারী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরন, সাবেক ভাদুর ইউপির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লকিয়ত উল্যা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়েদ আহম্মেদ দাদু, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শেখ কামরুজ্জামান, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, উপজেলা যুবদলের সহ-সভাপতি আবুল বাসার সতুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়।
 
ইত্তেফাক/ আরকেজি