কালুখালীতে রেল ব্রিজের গাডারের ধাক্কায় এক যুবকের মৃত্যু

রাজবাড়ীর কালুখালীতে রেল ব্রীজের গাডারের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কালীকাপুর ইউপির ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোয়ালন্দ থেকে কুষ্টিয়াগামী লোকাল শাটল ট্রেনটি বিকালে ছেড়ে আসে। ট্রেনটি কালুখালী উপজেলার কালীকাপুর ইউপির ব্রিজ এলাকায় এলে ট্রেনের ছাদে থাকা ওই যুবক ব্রিজের গাডারের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

ইত্তেফাক/নূহু