পাংশায় পাঁচ জেলেকে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত

সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে পাঁচ জেলেকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যায় পদ্মা নদীতে উপজেলার হাবাসপুর এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় ফরিদপুর র‌্যাব-৮ এর একটি দল।

এ সময় মাছ ধরা অবস্থায় পাঁচ জেলেকে আটক করা হয়। সেই সাথে জব্দ করা হয় দশ লাখ মিটার কারেন্ট জাল ও দুই মণ মাছ।

পরে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ওই পাঁচ জেলেকে দশ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়। এবং মাছ এতিমখানায় দেওয়া হয়।

ইত্তেফাক/নূহু