রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছেন। আজ রাত পৌনে ১০ টার দিকে এ ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে তেজগাঁও থানার উপ পরিদর্শক আব্দুস ছালাম তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
আব্দুস ছালাম জানান, আহতের নাম মোঃ বিল্লাল(৩৫)। তিনি ঐ এলাকার আশপাশেই থাকেন। স্থানীয় সন্ত্রাসী জনি তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায়। তিনি কথা বলতে পারছেন না, তার শ্বাসনালী কেটে গেছে। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
কি কারনে কেন এ ঘটনাটি ঘটেছে তা তদন্তের পর বলা যাবে। বর্তমানে বিল্লাল হাসপাতালে চিকিৎসাধীন।
ইত্তেফাক/নূহু