বনমালী ভৌমিককে প্রধান করে সৌখিন এ্যংলার এসোসিয়েশন অব বাংলাদেশের কমিটি গঠন

সৌখিন এ্যংলার এসোসিয়েশন অব বাংলাদেশের (এসএএবি) উপদেষ্টা কাউন্সিল গঠন করা হয়েছে। মঙ্গলবার ঢাকার গুলশানে সৌখিন এ্যংলার এসোসিয়েশন অব বাংলাদেশের (এসএএবি) নিজস্ব কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
 
সাত সদস্যের কমিটিতে বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনোমালি ভৌমিককে প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ সরকারের উপ-সচিব ও জনপ্রসাশন প্রতিমন্ত্রির এপিএস মনজুরুল হাফিজ রাজু, বাংলাদেশ সরকারের এডিসনাল ডেপুটি কমিশনার ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ রায়হান কবির, বাংলাদেশ সরকারের বিপিএটিসি ঢাকা সার্ভার এর সহকারী পরিচালক আব্দুল বাসেদ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক আনিসুর রহমান ঝন্টু, বিশিষ্ট ব্যবসায়ী রনজু চৌধুরি, এবং কুষ্টিয়ার বিশিষ্ট সাংবাদিক ও আমেরিকার ব্যবসায়ী, সমাজ সেবক আনিসুর রহমানসহ ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। এসএএবি গ্রুপের সদস্যদের সৌন্দর্য ও গতিশীল করে গড়ে তোলার জন্য উপদেষ্টা কাউন্সিল কাজ করবে।
 
আইসিটি দপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক বলেন, সৌখিন এ্যংলার এসোসিয়েশন অব বাংলাদেশ(এসএএবি) উপদেষ্টা কাউন্সিল গঠন করার ফলে মত্স্য শিকারীরা একে অপরের সাথে যোগাযোগ করে নিজেরা সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। শুধু তাই না বাংলাদেশের মধ্যেও এই সংগঠনটি বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাবে বলে তিনি আশা রাখেন। বর্তমানে ৫ হাজারেও উপরে এ গ্রুপের সদস্য বলে জানাগেছে। বর্তমান কমিটি দেশ-বিদেশের সকল সৌখিন মত্স্য শিকারী ভাই বোনদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
 

ইত্তেফাক/এএম।