ফুলবাড়ীতে কারখানায় অগ্নিকাণ্ড, ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

 
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের জিয়ন চারকল কারখানায় অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ও মেশিন পুড়ে গেছে। মঙ্গলবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী ও কারখানার কর্মচারী রজব আলী ও আশরাফুল হক জানান, রাত এগারটার দিকে কারখানার বিদ্যুৎ লাইনের শর্টসার্কিট থেকে সূত্রপাত হয়ে আগুন কারখানা ও গুদাম ঘরে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় চারটি বৈদ্যুতিক মটর, চারকল তৈরির মেশিন ও গুদামে রক্ষিত প্রায় লক্ষাধিক টাকার চারকল শলাকা পুড়ে যায়। স্থানীয়রা আপ্রাণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনার পর রাত সাড়ে ১২ টার দিকে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের গাড়ি ও কর্মীরা ঘটনাস্থলে আসে।
 
ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 
ইত্তেফাক/জামান