সিলেট আওয়ামী লীগের সদস্য সংগ্রহ শনিবার

 
সিলেট জেলা ও মহানগরীতে নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্য নবায়নের উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। আগামী শনিবার থেকে রেজিস্ট্রি মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কর্মসূচি উদ্বোধন করবেন।
 
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, ওইদিন সকাল ১০টায় সাধারণ সম্পাদক আনুষ্ঠানিকভাবে অভিযান উদ্বোধন করবেন। এরপর সিলেট মহানগরীর ২৭ ওয়ার্ড ও জেলার ১৩ উপজেলায় সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলবে প্রায় একমাস।
 
ইত্তেফাক/এমআর