রাশিয়ায় অনুষ্ঠেয় আগামী বছল ফিফা বিশ্বকাপের প্লে-অফের ম্যাচে সুইডেনের মুখোমুখি হবে চারবারের চ্যাম্পিয়ন ইতালি। মঙ্গলবার বিশ্বকাপের প্লে-অফ ম্যাচের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী ডেনমার্কের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
এছাড়া আগামী ৯ নভেম্বর ও ১৪ নভেম্বর ইউরোপীয়ান জোনের অনুষ্ঠিতব্য অপর ম্যাচগুলোতে নর্দান আয়ারল্যান্ড-সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া ও গ্রিসের মুখোমুখি হবে।
জুরিখে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে উপস্থিত ইতালি দলের ম্যানেজার বলেছেন, ‘আমি মনে করি এই ধরনের ড্র আরো একটু ভালভাবে করা উচিত ছিল। তবে ড্রয়ের ফল আমাদের মেনে নিতে হবে। আমরা ইতালি এবং বিশ্বের কোন দলকেই ভয় পাই না। সুইডেন অনেক শক্তিশালী দল। তারা গ্রুপপর্বে ফ্রান্স ও নেদারল্যান্ডসকে পরাজিত করেছে। তবে আমাদেরও ফুটবল ইতিহাস বেশ সমৃদ্ধ। ইতালিকে ছাড়া বিশ্বকাপ কল্পনা করাও কঠিন’।
১৯৫৮ সালের পর থেকে এ পর্যন্ত বিশ্বকাপের কোন আসরে অনুপস্থিত ছিল না ইতালি। সুইডিশ কোচ জেন এন্ডারসন বলেছেন, আমরা অবশ্যই একটি কঠিন ম্যাচ আশা করছি। তবে এটা অন্য কোন দল হলেও এমনই হতো। এখন থেকেই আমরা কাজ শুরু করবো।
ইত্তেফাক/কেআই