মধুখালীতে মা ইলিশ রক্ষায় এক জেলের কারাদণ্ড

 
ফরিদপুরের মধুখালীতে মা ইলিশ রক্ষায় অব্যাহত অভিযানে খোকন মোল্য (৩০) নামে এক জেলেকে ৫দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রমমাণ আদালত। এ সময় ৪ হাজার মিটার মাছ ধরার জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং একটি ট্রলারও আটক করা হয়।
 
বুধবার সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের সিতারামপুর ঘাট এলাকায় ভ্রমমাণ আদালত এ কারাদণ্ড দেন।
 
ভ্রমমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনজুর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং মধুখালী থানা পুলিশের একটি দল।
 
ইত্তেফাক/এমআর