শেখ রাসেলের জন্মদিন উদযাপন ছাত্রলীগের

 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উদযাপন করছে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আজ বুধবার সকাল ১০টায় কেক কেটে জন্মদিন উদযাপন করে সংগঠনের নেতা কর্মীরা। এছাড়াও কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে ছাত্রলীগ।
 
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কাজী এনায়েত, মাকসুদুর রহমান, আনোয়ার হোসেন আনু, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসেন, সহ সম্পাদক পিয়াল হাসান সহ কেন্দ্রীয় ও বিভিন্ন হলের নেতা কর্মীরা।
 
এর আগে সকালে জন্মদিন উদযাপন উপলক্ষে বিভিন্ন হল থেকে নেতা কর্মীরা আনন্দ মিছিল করে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এসে জমায়েত হয়। 
 
১৯৬৪ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেলও। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করে সেদিন। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন। বাসস
 
ইত্তেফাক/এমআর