চলে গেলেন বঙ্গবন্ধুর পিএস অনু

 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সচিব এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এ এম. নূরুল ইসলাম (অনু) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বুধবার সকাল ৭টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। 
 
তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দুই ছেলে, নাতি-নাতনি, এক ভাই ও এক বোন এবং বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহি রেখে গেছেন।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রয়াত নূরুল ইসলাম অনুর নামাজে জানাজা আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে আজিমপুর নতুন কবরস্থানে দাফন করা হবে। বাসস
 
ইত্তেফাক/কেকে