প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করা আমলাকে ফেরালেন রুবেল

 
প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির স্বাদ পাওয়া হাশিম আমলাকে ফেরালেন রুবেল হোসেন। অফস্ট্যাম্পের বাইরের বল খোঁচা মারতে গিয়ে উইকেটের পিছনে মুশফিকের হাতে ক্যাচ দেন ৮৫ রান করা আমলা।
 
এর আগে বাংলাদেশের বিপক্ষে প্রথম ও ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি তুলে নেন  এবি ডি ভিলিয়ার্স। পার্লে হাশিম আমলা ও কুইন্টন ডি ককের দারুণ সূচনার পর জোড়া আঘাত আনেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি এক ওভারেরই দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন।
 
দলীয় ৯০ ও ব্যক্তিগত ৪৬ রানে আউট হন ডি কক। একই ওভারের শেষ বলে সাকিবের ঘূর্ণিতে পরাস্ত হন অধিনায়ক ফাফ ডু প্লেসি। বল বুঝতে না পেরে বোল্ড হন ডু প্লেসি। ৪১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ তিন উইকেট হারিয়ে ২৬৩।  এবি ডি ভিলিয়ার্স ৭৯ বলে ১১২ ও জেপি ডুমিনি ১৫ বলে ১২ রান নিয়ে ব্যাট করছেন।
 
এর আগে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচ শুরু হয়েছে।
 
এর আগে পার্লে সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ২৭৯ রানের লক্ষ্য দিয়েও ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। আজকের ম্যাচে হেরে গেল সিরিজ হাতছাড়া হয়ে যাবে মাশরাফি বাহিনীর।
 
ইত্তেফাক/ইউবি