বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিন মাস পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন। বুধবার বিকাল সোয়া ৫টার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছেন তিনি।
এদিকে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর এলাকায় জড়ো হয়েছিলেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। বুধবার দুপুর ২টার পর থেকেই রাজধানী ও আশপাশের এলাকার নেতাকর্মীরা আসতে শুরু করেন।
গত ১৫ জুলাই লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে বড় ছেলে তারেক রহমানের বাড়িতে পরিবারের অন্যদের সঙ্গে কোরবানির ঈদ করেন।
ইত্তেফাক/এমআই