বিজয় নিশ্চিত করতে ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে: ভূমিমন্ত্রী

 
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, আগামী নির্বাচনে বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য দলের সকল নেতাকর্মীকে ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে।
 
ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বুধবার দুপুরে সদস্যপদ নবায়ন ও সদস্য সংগ্রহ বই বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না, রশীদুল্লাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী মালিথা প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি