দুই দিনব্যাপী দীপাবলি উৎসব উপলক্ষে প্রদীপের আলোয় আলোকিত বরিশাল মহাশ্মশান।প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে প্রদীপ জ্বেলে নানা উপাচার ও ফুল দিয়ে সমাধি সাজিয়ে প্রার্থনা করেন স্বজনরা।
বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সভাপতি মানিক মুখার্জি কুণ্ড জানান, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস কালি পূজার আগের দিন ভূত চতুর্দশী তিথিতে পূজা অর্চনা করলে মৃত ব্যক্তির আত্মা শান্তি লাভ করে। তাই স্বজনহারা ব্যক্তিরা সমাধিবেদীতে প্রদীপ জ্বেলে সৃষ্টিকর্তার কাছে হারানো স্বজনদের জন্য স্বর্গীয় সুখের প্রার্থনা করেন।
প্রতিবছর ভূত চতুর্দশীর পূণ্য তিথিতে প্রায় দেড়শ বছরের পুরনো ও দেশের বড় এ মহাশ্মশানে দীপাবলি উৎসবের আয়োজন করা হয়। প্রতিবারের মতো এবারও এ উৎসবে যোগ দিতে দেশ-বিদেশ থেকে হাজারো মানুষ এসেছে।মহানগর পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন।
ইত্তেফাক/আরকেজি