রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের একটি মরিচ ক্ষেত থেকে বৃহস্পতিবার জিল্লু শেখ (৩৮) নামে এক কলা ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
জিল্লু শেখ উপজেলার বসন্তপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের জয়নাল শেখের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আটটার দিকে মোবাইল ফোনে কল পেয়ে জিল্লু বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাড়ি থেকে একটু দূরে মরিচ ক্ষেতে জিল্লুর মৃত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠায়।
ইত্তেফাক/জামান