কলকাতার অভিনেত্রী শুভশ্রী মানেই যেন বিতর্কিত নতুন কোন খবর! অন্তত গত কয়েক দিন ধরে সে ইঙ্গিতই দিচ্ছে। রাজ চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে ব্যাপক কাটাছেঁড়া হয়েছে কলকাতার ইন্ডাস্ট্রিতে।
গসিপ হয়েছে বহুত। শুভশ্রী হেডলাইনে এলেই যেন সে খবরে নতুন রসদ থাকবে এমনটাই মনে করেন দর্শকদের একটা বড় অংশ।
কিন্তু, না। অন্তত এ বার শুভশ্রী যে কারণে খবরে তা নিয়ে কোনও বিতর্ক নেই। শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কোনও খবর নয়। বরং সকলকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা।
IMG0
পান্না সবুজ রঙের পোশাকে সাজান নিজেকে। সঙ্গে মানানসই ওড়না। চোখ ক্যামেরায় নয়, বরং নম্র, লাজুক ভঙ্গি তার। নিজের এই ছবিটি ওয়েব ওয়ালে পোস্ট করেছেন তিনি। সঙ্গে শুভেচ্ছা বার্তা ‘হ্যাপি দিওয়ালি’। ভক্তরাও একই রকমভাবে শুভেচ্ছা জানিয়েছেন তাকে।
ইত্তেফাক/আনিসুর