শচীন এবার কমিক চরিত্রে!

অনেকদিন হলো ক্রিকেট ছেড়েছেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। তারপর তাকে দেখা গেছে সিনেমার পর্দায়। এবার শচীনের ক্রিকেট কীর্তি ধরা পড়তে যাচ্ছে কমিক বইয়ের পাতায়। জানা গেছে, শচীনের আত্মজীবনী থেকে অনুপ্রাণিত হয়ে এই বইয়ের পরিকল্পনা করা হয়েছে। 
IMG0
শচীনের বায়োগ্রাফি ‘প্লেয়িং ইট মাই ওয়ে’ থেকে কিছু অংশ নিয়ে তৈরি হচ্ছে এই ২৫ পাতার কমিক বই। লক্ষ্য বাচ্চাদের কাছে পৌঁছে যাওয়া। আগামী সপ্তাহের মধ্যেই বাজারে চলে আসবে এই বই। প্রকাশনা সংস্থার তরফে এই তথ্যের সত্যতা স্বীকার করা হয়েছে।
IMG1
২৫ পাতার সেই বইয়ে সচিনের জীবনের বিশেষ বিশেষ মুহূর্তকে তুলে আনা হবে কমিক্সের মধ্যে দিয়ে। যার মধ্যে থাকবে শারজার সেই বিখ্যাত ইনিংস। যা বিখ্যাত ‘ডেসার্ট স্টর্ম অফ ১৯৯৮’ নামে। এটাই এই বইয়ের মুখ্য আকর্ষণ। এর পর থাকবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পর পর সেঞ্চুরি। জি নিউজ।
 
ইত্তেফাক/সেতু