ভারতীয় টিভি সিরিয়াল ও সিনেমা অঙ্গনের জনপ্রিয় অভিনেতা রাম কাপুর এবার একটি ফৌজদারী মামলায় আটকে গেছেন। অভিযোগ, ব্যক্তিগত কারণ দেখিয়ে ৩৫ লক্ষ রুপি ঋণ নিয়েছিলেন রাম। এক মাসের মধ্যেই সুদসহ ফেরত দেওয়ার কথা থাকলেও সময়মতো অর্থ ফেরত দেননি। তাই ফৌজদারি মামলা দায়ের হল তার বিরুদ্ধে।
বারবার সাবধান করেও লাভ হয়নি। লাভ হয়নি নোটিস পাঠিয়েও। নোটিসের কোনও উত্তর দেননি টেলিভিশন তারকা। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও অর্থ ফেরত দেননি। এই কারণে অনেকটা বাধ্য হয়ে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কোলাবার মাভি বিজনেস ভেঞ্চার্স এলএলপি নামের এক বেসরকারি সংস্থা। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয় স্থানীয় আদালতে।
অতি দ্রুত অভিনেতাকে টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে সংস্থার পক্ষ থেকে।
কিন্তু এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে কোনও উত্তর দিতে অস্বীকার করেন অভিনেতা। তিনি জানান, বিষয়টি নিয়ে যা বলার আদালতে তার আইনজীবী বলবেন।
উল্লেখ্য, বলিউডে অভিনয়ের কদর রয়েছে রাম কাপুরের। ‘মনসুন ওয়েডিং’, ‘হাজারও খোয়াইশে অ্যায়সি’, ‘বার বার দেখো’ ছবিতে অভিনয় করেছেন। সানি লিওনের বিপরীতেও সিনেমায় অভিনয় করেছেন টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা। পিঙ্কভিলা।
ইত্তেফাক/রেজা