কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভিসি বিরোধী আন্দোলন বৃহস্পতিবারও চলমান ছিল। ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিচার ও অপসারণ দাবি করে সোমবার তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষকরা। এতে করে সপ্তাহের কোন কার্যদিবসেই ভিসি কার্যালয়ে আসেননি।
কুবির ভিসির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। নিয়োগে অনিয়ম ও দুর্নীতির এ অভিযোগ দীর্ঘ দিনের। যোগ্যদের বাদ দিয়ে পছন্দের প্রার্থীকে নিয়োগ দেয়ায় বেশ কয়েকদিন ধরেই শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে চাপা ক্ষোভ। ইংরেজী বিভাগের প্রভাষক পদে বন্ধুর মেয়েকে নিয়োগ দিয়ে এ বিতর্ককে চূড়ান্ত রূপ দিয়েছেন ভিসি। তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, আত্মীয়করণ, বিচারহীনতার সাংস্কৃতি চালু, আর্থিক দুর্নীতির অভিযোগে বিচার ও অপসারণের দাবিতে পুরো সপ্তাহ আন্দোলন করেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘ভিসি তার বন্ধুর মেয়েকে নিয়োগ দিয়ে অনিয়মের নজির স্থাপন করেছেন। বিশ্ববিদ্যালয়কে মেধা শূন্য করার প্রচেষ্টা চালিয়েছেন তিনি।অভিযোগের বিষয়ে ভিসি অধ্যাপক ড. মো. আলী আশরাফের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিশ্রামে আছেন বলে জানান তার বাসভবনের কর্মচারী।’
ইত্তেফাক/আরকেজি