স্বঘোষিত ইমাম মাহাদী ও ২ জেএমবি সদস্য গ্রেফতার

 
র‌্যাব-১১ বুধবার রাতে অভিযান চালিয়ে নব্য জেএমবির পলাতক ২ সদস্য  এবং স্বঘোষিত খলিফা ও ইমাম মাহাদীকে গ্রেফতার করেছে। তারা হলেন- নব্য জেএমবির পলাতক সদস্য কিশোরগঞ্জের মো. গিয়াস উদ্দিন (৩৪) ও নরসিংদীর মো. লিটন (৩৪) এবং স্বঘোষিত খলিফা  ও ইমাম মাহাদী  মোহাম্মদ মঈন উদ্দিন (৪৫)।
 
সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ অধিনায়কের কার্যালয় থেকে বৃহস্পতিবার  সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার মো. শাকিল আহমেদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়।
IMG0
জানা যায়, র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল  বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার বেলা ১১ পর্যন্ত  অভিযান পরিচালনা করে রাজধানীর সবুজবাগ থেকে গিয়াস উদ্দিন ও ওয়ারী থেকে লিটনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে জঙ্গিবাদে জড়িত হওয়ার অভিযোগ রয়েছে।
 
অপরদিকে বুধবার র‌্যাবের আরেকটি দল  রাজধানীর শাহজাহানপুর এলাকায় অভিযান পরিচালনা করে স্বঘোষিত খলিফা ও ইমাম মাহাদী মোহাম্মদ মঈন উদ্দিনকে গ্রেফতার করে। তার নিজ কক্ষ থেকে বিপুল সংখ্যক উগ্রবাদী ও রাষ্ট্র বিরোধী লিফলেট, কম্পিউটার এবং প্রিন্টার পাওয়া যায়।
 
ইত্তেফাক/আরকেজি