নেইমারের বন্ধু হওয়ার দরকার নেই: কাভানি

পেনাল্টি শট কে নেবেন, এ নিয়ে নেইমারের সঙ্গে মতভেদের পর এডিনসন কাভানি আবারও জানালেন, ব্রাজিলীয় ফরোয়ার্ডের প্রতি কোনো ক্ষোভ নেই তার। তবে লক্ষ্য অর্জনে একে অপরের বন্ধু হওয়ার দরকার নেই।
 
মৌসুমের শুরুতে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখান নেইমার। গত মাসে লীগ ওয়ানে লিওঁর বিপক্ষে স্পটকিক নেয়াকে কেন্দ্র করে তার সঙ্গে বিরোধ হয় কাভানির।
 
পরে দুই খেলোয়াড়ের মধ্যে ঝামেলা মেটাতে হস্তক্ষেপ করেন কোচ উনাই এমেরি। জানিয়ে দেন, পালাক্রমে পেনাল্টি নেবেন তারা।
 
এরপরও আক্রমণভাগের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়ের মধ্যে সম্পর্কের টানাপোড়েন রয়ে গেছে বলে গুঞ্জন পিএসজির সমর্থকদের মধ্যে।
 
কাভানি জানালেন, তাদের ড্রেসিংরুমে কোনো সমস্যা নেই। এটা এখন অতীত। ফুটবলে এমনই হয়। আমাদের অবশ্যই একসঙ্গে সমাধান খুঁজে বের করতে এবং একটা দল হিসেবে কাজ করতে হবে। আমাদের প্রতিদ্বন্দ্বি^তামূলক দল হওয়া দরকার। সেজন্য আমাদের বন্ধু হওয়ার দরকার নেই।
 
ইত্তেফাক/রেজা